images

সারাদেশ

গ্যাস লিকেজ থেকে আগুন: নিমিষেই কলোনির ৪০ ঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি

০৮ জানুয়ারি ২০২৫, ১২:৪২ এএম

গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে ফেনী পৌরসভার উত্তর সহদেবপুরে একটি কলোনির ৪০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিস গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এসব ঘরের মালামাল রক্ষা করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে দ্রুত তা ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৪০টি ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

feni-2সাহেদা আক্তার নামে কলোনির এক বাসিন্দা বলেন, আমরা সবাই দিনমজুর। দিনে এনে দিন খাই। আল্লাহর রহমতে আমরা প্রাণে বেঁচে গেলেও নিজেদের জিনিসপত্র কিছুই রক্ষা করতে পারিনি।

আবদুল করিম নামে স্থানীয় এক যুবক বলেন, আগুন লাগার সংবাদ শুনেই এলাকাবাসী ছুটে আসেন। পাশের জলাধার থাকে আমরা অনবরত পানি ঢেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়েছে।

feni-3

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন বলেন, কলোনিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ইউনিট ছুটে যায়। পাশে জলাশয় থাকায় সেখান থেকে পানি সংগ্রহ করা সহজ হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত সেটি তদন্ত করে বলা যাবে।

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রতিনিধি/এমআর