images

সারাদেশ

নড়াইলে ২ বীজ ভান্ডারকে জরিমানা

জেলা প্রতিনিধি

০৭ জানুয়ারি ২০২৫, ০৭:০৪ পিএম

নড়াইল সদর উপজেলায় ভোক্তার বাজার তদারকিতে দুই বীজ ভান্ডারকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

ভোক্তা অধিদফতর এর সহকারি পরিচালক শামীম হাসান জানান, রূপগঞ্জ বাজারে মেসার্স নড়াইল বীজ ভান্ডারে একটি কৃষি পণ্যের মোড়কে পণ্যের মূল্য, উৎপাদন ও মেয়াদ উল্লেখ না থাকার অপরাধে তাকে ২ হাজার) টাকা এবং একই বাজারে মেসার্স মোল্যা বীজ ভান্ডার জেলা বীজ প্রত্যয়ন অফিসের অনুমতি ছাড়া নিজের ইচ্ছামত বীজ প্যাকেটজাত করা এবং ওই প্যাকেটের গায়ে মূল্য ও মেয়াদ উল্লেখ না করার অপরাধে তাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসব জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় করা হয়েছে বলে জানান তিনি।

এ সময় নড়াইল জেলা বীজ প্রত্যয়ন অফিসার নন্দীতা রায় জানান, মেসার্স মোল্যা বীজ ভান্ডারের মালিক বীজ প্যাকিটং করার আগে বীজ প্রত্যয়ন নীতিমালা অনুসরণ করেননি। এমন কি প্যাকেটের গায়ে মূল্য লেখেননি এটা দন্ডনীয় অপরাধ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সঙ্গে আমার সংশ্লিষ্ট হয়ে আমরা এ অভিযান করেছি এবং ভোক্তা আইনে নড়াইলের রূপগঞ্জ বাজারের দুটি বীজ ভান্ডারকে জরিমানা করা হয়েছে। কৃষক পর্যায় ভালো মানের বীজ সরবরাহ নিশ্চিত করতে নড়াইলে বীজ ভান্ডার গুলোতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিতি ছিলেন- জেলা বীজ প্রত্যয়ন অফিসার নন্দীতা রায়, নড়াইল জেলা ক্যাবের সেক্রেটারি কাজী হাফিজুর রহমানসহ প্রমুখ। অভিযানে পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

প্রতিনিধি/এজে