images

সারাদেশ

গাইবান্ধায় শীতার্তদের কম্বল দিলো সেনাবাহিনী

জেলা প্রতিনিধি

০৬ জানুয়ারি ২০২৫, ০৩:০০ পিএম

গাইবান্ধার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনীর ৬৬তম পদাতিক ডিভিশনের অধীনস্ত ৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে জেলার পলাশবাড়ীর সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন: রূপগঞ্জে যুবককে কুপিয়ে জখম

এ সময় গাইবান্ধা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রোকনুজ্জামান জয়সহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পানি ছিটিয়ে অবৈধ ইটভাটা বন্ধ করেছে প্রশাসন

ক্যাম্প কমান্ডার মেজর রোকনুজ্জামান জয় বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের ও জনগণের কল্যাণে নানান জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হলো। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এরূপ জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এমইউ