images

সারাদেশ

ফেনী জেলা শিবিরের সভাপতি হেলাল, সেক্রেটারি আরমান

জেলা প্রতিনিধি

০৪ জানুয়ারি ২০২৫, ০২:২৬ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফেনী জেলা সভাপতি ও সেক্রেটারি মনোনয়ন দেওয়া হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) ফেনী শহরের দারুল ইসলাম ভবনে আয়োজিত সদস্য সমাবেশে সাবেক সেক্রেটারি আবু হানিফ হেলালকে সভাপতি ও সাবেক অফিস সম্পাদক ইমাম হোসেন আরমানকে সেক্রেটারি ঘোষণা করা হয়েছে।

শিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় ও কেন্দ্রীয় ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক আমিরুল ইসলামের পরিচালনায় আয়োজিত সদস্য সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, ফেনী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, ফেনী জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি আ.ন.ম আবদুর রহিম।

সমাবেশে অতিথি ছিলেন নোয়াখালী শহর শিবিরের সভাপতি আবু সাঈদ সুমন, ফেনী শহর শাখার সভাপতি শরীফুল ইসলাম ও ছাত্রশিবির ফেনী জেলা শাখার সাবেক সভাপতিরা।

পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আব্দুল হান্নান।

সদ্য ঘোষিত সভাপতি আবু হানিফ হেলাল পরশুরাম উপজেলার এবং সেক্রেটারি ইমাম হোসেন আরমান সোনাগাজী উপজেলার বাসিন্দা।

প্রতিনিধি/জেবি