Dhaka Mail Logo

সারাদেশ

রংপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি

১৬ নভেম্বর ২০২৪, ০৫:৪০ পিএম

রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই সময় নিহতের লাশ ছিন্নভিন্ন হয়ে যায়। 

শনিবার (১৬ নভেম্বর) সকালে কাউনিয়া উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ডের পশ্চিমে মায়া পারটেক্স মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় সংশ্লিষ্ট গাড়িটি শনাক্ত করা যায়নি। এছাড়া নিহতের পরিচয়ও জানা যায়নি।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শরিফ জানান, মীরবাগ বাসস্ট্যান্ড থেকে প্রায় ৫০০ গজ পশ্চিমে শনিবার সকাল ৭টার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এ সময় তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। 

দুর্ঘটনা সংশ্লিষ্ট গাড়িটি শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে যান চলাচল এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

প্রতিনিধি/ এমইউ