Dhaka Mail Logo

সারাদেশ

কুমিল্লা সেনানিবাসে গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি

১৬ নভেম্বর ২০২৪, ০১:০৩ পিএম

কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ‘চতুর্থ স্টার লাইন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে  অনুষ্ঠিত টুর্নামেন্টে বিভিন্ন সেনানিবাস থেকে শতাধিক গলফার অংশগ্রহণ করেন।

IMG-20241116-WA0002

ময়নামতি গলফ কান্ট্রি ক্লাবের মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি এবং ৩৩ পদাতিক ডিভিশনের  জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন।

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জিওসি মেজর জেনারেল  আবুল হাসনাত মোহাম্মদ তারিক।

প্রতিনিধি/এসএস