জেলা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৪, ১০:৩৯ এএম
প্রায় ১৬ মাস আগে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন হয়েছে। কিন্তু এত দিনেও নামাজসহ অন্যান্য কার্যক্রম চালু হয়নি। প্রশাসনের দাবি গণপূর্ত বিভাগের গাফিলতির জন্য সম্ভব হচ্ছে না নামাজ চালু করা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ওই মডেল মসজিদের এখনও বেশ কিছু কাজ অসম্পূর্ণ রয়েছে। রঙ করা এবং দরজা-জানালার কাজ বাকি রয়েছে। এসব ছাড়াও আরও বেশকিছু কাজ অসম্পূর্ণ অবস্থায় দেখতে পাওয়া যায়।
আরও পড়ুন: শেখ হাসিনার গুণকীর্তন করে সংগীত, আটক ৫
এর মধ্যে আটকে আছে নিয়োগ প্রক্রিয়া। ইমাম, মোয়াজ্জিন এবং খাদেম পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। কিন্তু দীর্ঘ দিন পেরিয়ে গেলেও গণপূর্ত বিভাগ কর্তৃক মসজিদটি প্রশাসনকে এখনও হস্তান্তর না করায় - নিয়োগ আপাতত স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম রফিকুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: সিলেটে শেখ হাসিনা, রেহানা ও কাদেরের বিরুদ্ধে মামলা
পলাশবাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, মসজিদের বেশ কিছু কাজ এখনও অসম্পূর্ণ আছে। সেগুলোর বিষয়ে গণপূর্ত বিভাগে জানানো হয়েছে। কিন্তু তারাই এ কাজে গড়িমসি করছে। যেহেতু কাজ অসম্পূর্ণ, সেহেতু নামাজ চালু করা সম্ভব হচ্ছে না।
প্রতিনিধি/ এমইউ