জেলা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ০৫:৪৭ এএম
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছনে থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের পরিচয় এখনও জানা যায়নি।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, পানিউমদা বাজার এলাকায় ছয় লেনের জন্য সেতুর কাজ চলছে। রাতে সাড়ে ১১টার দিকে সেতুর কাছে মহাসড়কের পাশে একটি লরি দাঁড়িয়ে ছিল। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে গিয়ে ট্রাকে থাকা হেলপার ঘটনাস্থলেই নিহত হয়।
প্রতিনিধি/এমআর