images

সারাদেশ

রাজশাহীতে বাসচাপায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৪, ০২:৩২ পিএম

রাজশাহী নগরীতে বাসচাপায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর ভদ্রা মোড়ে এ ঘটনা ঘটে।
 
আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) তাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
নিহত শিশুর নাম মারিয়া আক্তার যুঁথি। সে মেহেরচণ্ডী এলাকার বাসিন্দা হাসান মোল্লার মেয়ে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত রিকশা থেকে নামার সময় পেছন থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়। এসময় শিশু মারিয়া ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 
 
পুলিশ জানায়, বাসটি আটক করা যায়নি। তবে সেটি কোন পরিবহনের সিসি ক্যামেরা দেখে তা জানার চেষ্টা চলছে।
 
বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) তাজমুল ইসলাম বলেন, একজন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব। 

প্রতিনিধি/এসএস