Dhaka Mail Logo

সারাদেশ

রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে বরগুনায় জামায়াতের গণসমাবেশ

জেলা প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ পিএম

রক্তাক্ত ‘২৮ অক্টোবর ২০০৬’ স্মরণে বরগুনা পৌর ও সদর জামায়াতে ইসলামীর আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে পৌর ভবন অটো স্ট্যান্ড মাঠে আয়োজিত এ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা আমির মাওলানা মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর, বরগুনা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. মহিব্বুল্লা হারুন।

আরও পড়ুন

রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে বান্দরবানে গণজমায়েত ও দোয়া

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা সেক্রেটারি এস.এফ আফজালুর রহমান, সহ সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন, সদর উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুল লতিফ, পৌর আমির মাওলানা আব্দুল জলিল, সদর উপজেলা সেক্রেটারি মাহমুদ হাসান, পৌর সুরা সদস্য অধ্যাপক আব্দুর রব, ছাত্র শিবির জেলা সভাপতি মো. সুমন আবদুল্লাহসহ আরও অনেকে।

received_453533691179385

প্রধান অতিথি মাওলানা মো. মহিব্বুল্লা হারুন বক্তব্যে বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের লগি বৈঠার আঘাতে শাহাদাৎ বরণকারীদের জান্নাত কামনা করে হত্যাযজ্ঞে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আগামী দিনের শান্তিময় ইসলামী বাংলাদেশ গড়ার লক্ষে সবাইকে জামায়াতে ইসলামীর পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

প্রতিনিধি/এসএস