জেলা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ পিএম
শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ বলেছেন, আমরা (বিএনপি) শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। তাই কোনো চাঁদাবাজ সন্ত্রাসী, জমি দখলকারী,তারা আমার (বিএনপি) কর্মী হতে পারে না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে। সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। আপনারা সবাই সজাগ থাকবেন।
শনিবার (৫ অক্টোবর) বিকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঢালীপাড়ায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সফিকুর রহমান কিরণ বলেন, যারা দীর্ঘ ১৫ বছর অত্যাচার নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা হবে। আমরা কখনও আইনকে নিজের হাতে তুলে নেব না। আমরা সরাসরি প্রতিশোধ গ্রহণ করব না। আইনানুযায়ী যতটুকু সম্ভব বিচার বিভাগ পদক্ষেপ গ্রহণ করবে আইনের মাধ্যমে। কিন্তু কেউ কোনোভাবে আইনকে হাতে তুলে নেবে না।
প্রতিনিধি/ এজে