জেলা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩১ পিএম
ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ও ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে যশোরের পুরাতন বাস টার্মিনালে জেলা ইমাম পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।
আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- জেলা ইমাম পরিষদের সহ সভাপতি মুফতি মুজিবুর রহমান, সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা নাজিরুদ্দীন প্রমুখ।
![]()
এসময় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (স.) এর সম্মান ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না উল্লেখ করে বলেন, উগ্র হিন্দুত্ববাদের এই জঘন্য কটূক্তি নতুন কিছু নয়; ২০২২ সালেও বিজেপির এক নেত্রী নুপুর শর্মা আমাদের কলিজার টুকরা নবীজীকে নিয়ে জঘন্য ভাষায় কটূক্তি করেছিল। সে সময় সারা বিশ্বের মুসলমানরা প্রতিবাদে ফুঁসে ওঠায় এবং গণহারে ভারতীয় পণ্য বয়কট করায় নুপুর শর্মার নেতারা মুসলমানদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল।
সভাপতির বক্তব্যে মাওলানা আনোয়ারুল করিম বলেন, ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানেকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাইতে হবে।
![]()
তৌহিদী জনতার উদ্দেশে তিনি আরও বলেন, উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর উচিত জবাব দিতে আপনারা আজ থেকে সর্বতভাবে ভারতীয় পণ্য বর্জন করুন এবং তা অব্যাহত রাখুন।
সমাবেশে থেকে অন্তর্বতীকালীন সরকারের প্রতি ব্লাসফেমি আইন পাশ করাসহ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে তীব্র নিন্দা জানানো এবং অপরাধীদের ব্যাপারে দ্রুত দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে। অন্যথায় কূটনৈতিক ও বাণিজ্যিক সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণার দাবি জানানো হয়।
প্রতিনিধি/এসএস