Dhaka Mail Logo

সারাদেশ

মোহনগঞ্জে আ.লীগ সভাপতি-সম্পাদকসহ ২৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের ২৩০ নেতাকর্মীর বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম বাদী হয়ে থানায় এ মামলা করেন।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক শহীদ ইকবাল ও যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন চৌধুরীসহ ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

আরও পড়ুন

তোফাজ্জেল হত্যার বিচার চেয়ে বরিশালে বিক্ষোভ

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে বিএনপি নেতা ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যহার করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিরা সবাই গা ঢাকা দিয়েছে। তবে তাদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রতিনিধি/এসএস