Dhaka Mail Logo

সারাদেশ

বগুড়ায় অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম

বগুড়ার মহাস্থানগড়ে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে যে তাকে হত্যার পর জঙ্গলের একটি গাছে লাশ ঝুলিয়ে রাখা হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ঝাঁপ দিয়ে অটোরিকশা চালকের মৃত্যু

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক ( এসআই) আব্দুর রাজ্জাক এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, মহাস্থানগড় মাদরাসার উত্তর-পশ্চিম পাশে জঙ্গলে একটি গাছের সঙ্গে একজন অজ্ঞাত ব্যক্তির (৫৫) ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় লোকজন। স্থানীয় অনেকেই জানিয়েছেন যে অজ্ঞাত ওই ব্যক্তি দীর্ঘ দিন ধরে মহাস্থানগড় এলাকায় ফেরি করে কাপড় বিক্রি করতেন।

আরও পড়ুন: ভাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।

প্রতিনিধি/ এমইউ