Dhaka Mail Logo

সারাদেশ

আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার

জেলা প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ পদক্ষেপ নেওয়া হয়।

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যাকাণ্ডে শেখ সেলিমসহ আসামি ১৬১৭

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: আন্দোলনে আহত আমির হোসেনের পাশে জামায়াত

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ মানুষকে হুমকি, ভয়-ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ