images

সারাদেশ

সাভারে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯

উপজেলা প্রতিনিধি

০৮ আগস্ট ২০২৪, ০৯:২১ পিএম

ঢাকার সাভারে গত সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আরও ৫ জনের মৃত্যু তথ্য পাওয়া গেছে। এ নিয়ে গত চারদিনে সাভারের বিভিন্ন হাসপাতালের তথ্য অনুসারে নিহতের সংখ্যা ৩৯ জন। 

নিহতরা হলেন, আফিকুল ইসলাম সাদ (২২),  হৃদয় (১৮), আলিফ আহমেদ (১৬) খন্দকার মামুন (৪৫) ও হাসিবুর রহমান (১৬)। 

নিহতের পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেন আফিকুল ইসলাম সাদ। পরে তিনি ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। তাঁকে এনাম মেডিকেল কলেজে হাসাপাতালে ভর্তি করা হয়। 

চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তিনি মারা যান এছাড়া একই দিনের ঘটনায় আহত হৃদয় মারা যান। এরআগে গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার মামুন, ডেইরিফার্ম হাইস্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ এবং কিশোর হাসিবুর রহমান। 

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক মো. ইউসুফ বলেন, গুলিবিদ্ধ চিকিৎসাধীন অবস্থায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। আমাদের হাসপাতালে এখন ২১ জনের মৃত্যুর তথ্য রয়েছে।

প্রতিনিধি/একেবি