জেলা প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৪, ১২:০৪ পিএম
ঠাকুরগাঁওয়ে বেশকয়েকটি দোকানে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগে দগ্ধ হয়ে আল মামুন (৩৫) ও শাহান (১৪) নামে দুই জন নিহত হয়েছেন।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় ঠাকুরগাঁও রোড এলাকায় বালিয়াডাঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন আহত ও অগ্নিদগ্ধ হন। তারা রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে আহতদের নাম ঠিকানা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় বেশকয়েকজন দুর্বৃত্ত এসে দোকানপাটে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় অনেকে আহত ও অগ্নিদগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় রাতে ১ জন ও চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল মামুনের মৃত্যু হয়।
আরও পড়ুন
এবিষয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত হতে পারেনি বলে ঢাকা মেইলকে জানান।
প্রতিনিধি/টিবি