Dhaka Mail Logo

সারাদেশ

প্রবাসীর স্ত্রী হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি

জেলা প্রতিনিধি

১৩ জুলাই ২০২৪, ০১:৪০ পিএম

লক্ষ্মীপুরে ডাকাতি করতে বাসায় ঢুকে সৌদি প্রবাসীর স্ত্রী নাজমুন নাহারকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানবন্ধন করা হয়েছে।

এ সময় এলাকায় বিভিন্নজনের বাড়িতে ও বাজারের দোকানে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনারও দাবি জানানো হয়েছে।

শনিবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী বাজারে এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এদিকে নাজমুন নাহার হত্যার ঘটনায় মোহন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মোহন ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের আবুল কালামের ছেলে।

Messenger_creation_94092394-9104-4129-b044-69c956060b8b

মানববন্ধনে বক্তব্য দেন- ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি, স্থানীয় ব্যবয়াসী আক্তার হোসেন মুকুল, মিয়ারবেড়ী বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি হাসেম, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, স্থানীয় ব্যবসায়ী মামুন পাটওয়ারী, শাহ আলম, হেলাল উদ্দিন ও ডা. মানিক প্রমুখ।

উল্লেখ্য, গত ৯ জুলাই দুপুরে সদর মডেল থানার পুলিশ উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের (৬ নম্বর ওয়ার্ড) পশ্চিম চরমনসা গ্রামের আদায়কারী নূরু মাস্টার বাড়ির (প্রবাসী) নূরউজ্জামানের ঘর থেকে তার স্ত্রী নাজমুন নাহারের (৫০) হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে।

ধারণা করা হয়েছে ওইদিন ভোররাতে ডাকাত দলের সদস্যরা প্রবাসীর ঘরের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে। লুটপাট করে তার স্ত্রীকে হত্যা করে।

প্রতিনিধি/এসএস