Dhaka Mail Logo

সারাদেশ

মাজারে ঘুমাচ্ছিল ১৯ মামলার আসামি

জেলা প্রতিনিধি

১১ জুলাই ২০২৪, ০৫:৩১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে হত্যা, অস্ত্র, মাদক ও গরু চুরিসহ ১৯ মামলার পলাতক আসামি খোকন মিয়া (৪৪)-কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় সে মাজারে ঘুমাচ্ছিল। 

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার খড়মপুর কেল্লা শহীদ (র.) মাজার থেকে তাকে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

আসামি খোকন সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামের মৃত আব্দুল হাশিমের ছেলে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বনিক জানান, খোকন মিয়া পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত আসামি। সে মাদক, গরু চুরি, হত্যা, অস্ত্রসহ ১৯ টি মামলার পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি। গত কোরবানির ঈদের আগেও সে একটি খামার থেকে চারটি গরু চুরি করেছে। বৃহস্পতিবার দুপুরে আখাউড়ায় মাজারে গাঁজা সেবন করে ঘুমাচ্ছিল খোকন। তখন তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ‘অশ্লীল অঙ্গভঙ্গির’ প্রতিবাদ করায় হত্যাচেষ্টা, গ্রেফতার ৫

তিনি আরও জানান, গ্রেফতার খোকনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করতে রিমান্ড আবেদন করা হবে।

প্রতিনিধি/ এমইউ