images

সারাদেশ

অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি

জেলা প্রতিনিধি

০১ জুলাই ২০২৪, ০১:৪৪ পিএম

জামালপুরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।

সোমবার (১ জুলাই) সকাল থেকে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির অভ্যন্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এ কর্মবিরতি শুরু হয়।

এসময় ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায়, বৈষম্যের স্থান নাই; বৈষম্য নিপাত যাক, পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক’—শীর্ষক স্লোগানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন— জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ওবায়দুল্লাহ আল মাসুম, এজিএম (অপারেশন অ্যান্ড ম্যান্টেন) সাধন কুমার সরকার, ডাটা এন্ট্রি অপারেটর নাইমা সিদ্দিকা, লাইন টেকনিশিয়ান আসাদুজ্জামান, জালাল উদ্দিনসহ আরও অনেকে।

দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকাল (বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে) এ কর্মবিরতি চলবে বলে হুঁশিয়ারি দেন।

প্রতিনিধি/টিবি