জেলা প্রতিনিধি
১৬ জুন ২০২৪, ১১:৪৫ এএম
ঝালকাঠির নলছিটিতে অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দু'জন নিহত হয়েছে।
শনিবার (১৫ জুন) দিবাগত রাতে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরাদ আলী নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমাবাদ এলাকার আব্দুল হকের ছেলে সিএনজি চালক আল-আমিন( ৩৫) ও সিএনজিতে থাকা যাত্রী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালি ইউনিয়নের দেবত্র এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আলতাফ মুন্সি(৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে নলছিটি উপজেলা রায়াপুর এলাকায় অজ্ঞাত কোনো গাড়ি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে ভেতরে থাকা চালক আল আমিন ও যাত্রী আলতাফ মুন্সি গুরুতর আহত হয়। পরে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ নিঝুম গুল তাদের সড়কে আহত অবস্থায় দেখে নিজ গাড়িতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন
নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, অজ্ঞাত কোনো গাড়ি সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে গেছে সেটি এখনও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/একেবি