Dhaka Mail Logo

সারাদেশ

দেড় কিলোমিটার নদীর কচুরিপানা পরিষ্কার করল তরুণেরা

জেলা প্রতিনিধি

০৭ জুন ২০২৪, ০৪:০০ পিএম

মাগুরায় শালিখা উপজেলায় একটি নদীর দেড় কিলোমিটার এলাকার কচুরিপানা পরিষ্কার করেছে তরুণেরা।

বৃহস্পতিবার (৬ জুন) পরিবেশ দিবস পালন উপলক্ষে প্রাকৃতিক পরিবেশ ও জলাভূমি রক্ষার উদ্দেশে কচুরিপানা পরিষ্কার ছাড়াও মাছের পোনা অবমুক্ত করণ করা হয়।

শুক্রবার (৭ জুন) দুপুরে শালিখা উপজেলা কানুদার খাল এলাকায় মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক আবু নাসের বেগ। জলাভূমি রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক স্বার্কিক আব্দুল কাদের শালিখা প্রেস ক্লাসের সভাপতি সরদার ফারুরক হোসেন। শালিখা নির্বাহী অফিসার হরে কৃষ্ণ অধিকারীসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

magura-2

অনুষ্ঠানে শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১.৫ কিলোমিটার কানুদার খালের কচুরিপানা পরিস্কার করে ‘বিডি ক্লিন’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন। পাশাপাশি বিভিন্ন সরকারি ও বে-সরকারি দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বেচ্ছায় খালের চুরিপানা পরিষ্কার করেন।

আরও পড়ুন

তাপপ্রবাহে মাগুরায় ঝরে পড়েছে লিচুর গুটি

শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরে কৃষ্ণ অধিকারী বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ। এই দেশে অসংখ্য নদ-নদী ছিল। সেগুলো এখন পলি পড়ে ভরাট হয়েছে। নদ-নদীর গতি পথ ঠিক রাখতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা খাল পরিষ্কার করছি। এখানে একটি বিনোদন পার্ক তৈরি করা হবে। শালিখা এমন একটি উপজেলা যেখানে কোনো বিনোদন পার্ক নেই।

মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ বলেন, ইতোমধ্যে কানুদার খাল পাড়ে ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।

পাশাপাশি শালিখা উপজেলা কোনো বিনোদনের কেন্দ্র ছিল না। সেই চিন্তা থেকে এখানে একটি ইকোপার্ক তৈরি করা হবে। মাগুরা জেলাকে সবুজে সবুজে ভরে তুলব।  এই জেলার প্রতিটা নদ-নদী, খাল-বিল জলাশয়কে পরিস্কার-পরিচচ্ছন্ন করে মাছ চাষের উপযোগী করে গড়ে তোলা হবে।

প্রতিনিধি/এসএস