images

সারাদেশ

হাইড্রলিক হর্ণ ব্যবহারের দায়ে ফেনীতে ৪ পরিবহনকে জরিমানা

জেলা প্রতিনিধি

২০ মে ২০২৪, ০৮:০৩ পিএম

হাইড্রলিক হর্ণ ব্যবহার করে শব্দ দূষণ করায় ফেনীতে চার পরিবহন চালককে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিষ্ট্রেট সাধনা ত্রিপুরা ও সিফাত বিনতে আরা এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর দেবীপুর এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এ সময় হাইড্রলিক হর্ণ ব্যবহার করায় তিশা পরিবহনের ২টি সহ তিনটি বাসকে ৬ হাজার টাকা ও ১টি ট্রাককে ২ হাজার টাকা জরিমানা ও হাইড্রলিক হর্ন জব্দ করা হয়। 

অভিযানে অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. তানভীর হোসেন, পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী জাহাঙ্গীর আলম, গবেষণা সহকারী তানিয়া আক্তার দিনা, অফিস সহায়ক মোশাররফ হোসেন ও হাইওয়ে পুলিশের একটি টিম সহায়তা করে।

ফেনীস্থ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. তানভীর হোসেন জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী ৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের ও ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ৬টি হাইড্রলিক হর্ণ ধ্বংস করা হয়। এসময় শব্দ দূষণ বিরোধী লিফলেট বিতরণ করা হয়।

প্রতিনিধি/ এজে