Dhaka Mail Logo

সারাদেশ

পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি

১৭ মে ২০২৪, ০৮:৪২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে যায় ফাহিম আলী (৩) ও ফারহানা (৪) নামে দুই শিশু। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

শুক্রবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বোরো ধান মাড়াই করতে গিয়ে প্রাণ গেল যুবকের

মৃত ফাহিম আলী হচ্ছে জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের মোমিনপাড়া গ্রামের দাউদ আলীর ছেলে এবং ফারহানা হচ্ছে একই গ্রামের মফিজুল হকের মেয়ে। 

স্থানীয়রা জানান, সবার অগোচরে ওই দুই শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। মোমিনপাড়া গ্রামের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। 

আরও পড়ুন: পদ্মায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

মৃত শিশুদের পরিবারের বরাত দিয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, শিশু ফাহিম ও ফারহানা খেলা করার সময় বাড়ির কাছে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে বেলা দেড়টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

প্রতিনিধি/ এমইউ