Dhaka Mail Logo

সারাদেশ

বান্দরবানের তিন উপজেলায় সোনালী ব্যাংকের কার্যক্রম বন্ধ

জেলা প্রতিনিধি

০৪ এপ্রিল ২০২৪, ১১:৫১ এএম

ব্যাংকে সন্ত্রাসী হামলা ও লুটের ঘটনার জেরে বান্দরবানের তিন উপজেলার সোনালী ব্যাংকের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শাখাগুলো হলো রুমা, রোয়াংছড়ি ও থানচি। এছাড়া জেলার অন্য সব ব্যাংকে নিয়মিত কার্যক্রম চলছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে সোনালী ব্যাংকের এজিএম ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিরাপত্তার কারণে আমরা সকাল থেকেই সাময়িকভাবে রুমা, রোয়াংছড়ি ও থানচি সোনালী ব্যাংকের তিন শাখার কার্যক্রম বন্ধ রেখেছি। তবে অন্যান্য সকল শাখা খোলা রয়েছে।

 

গত বুধবার (৩ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে থানচি বাজারে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা সাধারণ গ্রাহক ও কর্মকর্তাদের অস্ত্রের মুখে ঠেকিয়ে একটি রুমে বন্ধ করে রাখে। পরে ব্যাংকের ক্যাশ থেকে টাকা লুট করে পালিয়ে যায়।

তার আগে গত মঙ্গলবার (২ এপ্রিল) রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহরণ করা হয় রুমা শাখার ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে। তাকে এখনো উদ্ধার করা যায়নি।

এমতাবস্থায় নিরাপত্তাজনিত কারণে ৩ উপজেলায় সকল ব্যাংক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন  বান্দরবান সোনালী ব্যাংকের এজিএম ওসমান গনি।

প্রতিনিধি/টিবি