জেলা প্রতিনিধি
২১ মার্চ ২০২৪, ০৭:৫৮ পিএম
পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত প্রয়াসের মাধ্যমে কক্সবাজারকে বিশ্বের কাছে তুলে ধরার আহবান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থা সমূহের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই আহবান জানান।
এ সময় মন্ত্রী আরও বলেন, একটি মহাপরিকল্পনার মাধ্যমে কক্সবাজারকে উন্নত ও সমৃদ্ধ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান কমডোর (অব:) মোহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য এম এ লতিফ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নবীরুল ইসলাম বক্তব্য রাখেন।
এ সময় কউক সদস্য (প্রকৌশল) লে. কর্ণেল তাহসিন বিন আলমসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত জোন, কউক, নগর উন্নয়ন অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এমইউ