Dhaka Mail Logo

সারাদেশ

রাজবাড়ীতে বাসের ধাক্কায় শ্বশুর-পুত্রবধূ নিহত

জেলা প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৩ পিএম

রাজবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী গৃহবধূ ও তার শ্বশুর নিহত হয়েছেন। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা ছোট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খালেদা আক্তার (৩৫) ও তার শ্বশুর জবেদ আলী মিয়া (৬৫)। নিহত খালেদা আক্তার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রস্করদিয়া গ্রামের প্রবাসী চাঁন মিয়ার স্ত্রী।

নিহতদের প্রতিবেশী পপি বেগম জানান, শ্বশুরকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলেন খালেদা আক্তার। এ সময় রাবেয়া পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই খালেদা আক্তারের মৃত্যু হলেও তার শ্বশুর জবেদ আলী মিয়া চিকিৎসাধীন অবস্থা মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা জবেদ আলী মিয়াকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) উৎপল কুমার জানান, বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ বাসটি আটকে অভিযান চালাচ্ছে।

প্রতিনিধি/এজে