Dhaka Mail Logo

সারাদেশ

শহীদ দিবস-আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রামেবির নানা আয়োজন

জেলা প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৩ পিএম

যথাযোগ্য মর্যাদা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি)।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২.০১ মিনিটে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রাজশাহী মেডিকেল কলেজ শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রামেবির উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন।

আর এদিন সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া এ দিবস উদযাপন উপলক্ষে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রামেবি উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেনের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রামেবি’র অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়।

প্রভাত ফেরিতে রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, রেজিস্ট্রার (অ. দা) ডা. মো. জাকির হোসেন খোন্দকার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবিব, সহকারী রেজিস্ট্রার (চ. দা) রাসেদুল ইসলাম, উপ-কলেজ পরিদর্শক ডা. মোহাম্মদ মেহেরওয়ার হোসেন, সেকশন অফিসার শাহারিয়ার ইসলাম, মিজানুর রহমান, তানভীর আহমেদ, রেজাউল উদ্দিন, মাসুম খান সহকারী প্রোগ্রামার ফারজানা ফাইজা, ব্যক্তিগত কর্মকর্তা (পিও) নূর-রায়হান, জাহিদ হাসান, মাহফুজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা রাসেল আলী, কবির আহমেদ, মেহেদী মাসুদ সানি, আশরাফুল ইসলাম, আসাদুর রহমান, সিমা আক্তার, আব্দুস সোবহানসহ কর্মকর্তা-কর্মচারীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/টিবি