Dhaka Mail Logo

সারাদেশ

মেহগনি বাগানে মিলল রিকশাচালকের মরদেহ

জেলা প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৩ এএম

ফরিদপুর সদরের কুমার নদের পাড়ের একটি মেহগনি বাগান থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) জেলা সদরের আলীয়াবাদ ইউনিয়নের পদ্মা নদীর পূর্বপাড়ে সাইনবোর্ড এলাকায় সিদ্দিক দেওয়ানের মেহগুনী বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যক্তির নাম মো. হারুন অর রশীদ (৪৫)। তিনি ফরিদপুর সদরের খালেক বাজার এলাকার মোক্কাদ্দেছ শেখের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক। ফরিদপুরের নগরকান্দার রামনগর ইউনিয়নের দুলার ডাঙ্গী আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করতেন।

ফরিদপুর কোতয়ালি থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. আব্দুল গফফার বলেন, মৃতের মাথায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা যাচ্ছে, তার চালিত রিকশাটি হাতিয়ে নেওয়ার জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টিবি