জেলা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৪, ১০:১৮ পিএম
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে ঐতিহ্যবাহী বড়রিয়ার মেলা শুরু হয়েছে।
তিন দিনব্যাপী এ মেলার প্রথমদিন শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর ১টার দিকে বড়রিয়া মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতি বছর ২৮ পৌষ বড়রিয়া গ্রামে এ মেলা বসে। মেলা কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। এবারও বিপুল মানুষের সমাগম হয়েছে।
মেলায়, নিত্য ব্যবহার্য সামগ্রী থেকে শুরু করে মিষ্টির দোকান, খেলনার দোকান, মাছ, খাবার, আসবাব, পোশাক, আচারসহ নানা ধরনের স্টল দেখতে পাওয়া যায়।
মিষ্টি বিক্রেতা নূর আলী জানান, তিনি মানিকগঞ্জ থেকে এসেছেন। প্রতিবছর তিনি মেলায় দোকান করেন।
খেলনার দোকানদার মতিন জানান, তিনি নড়াইল থেকে এসেছেন। প্রতিবছর আসেন এ মেলায়।
মেলা উপলক্ষে বড়ুরিয়ায় বসে জামাই মেলা। গ্রামের বাড়িতে বাড়িতে জামাইয়ের আগমনকে কেন্দ্র করে মেলায় ওঠে বড় বড় মাছ।
তবে তিনদিন ব্যাপী মেলার প্রধান আকর্ষণ ঘোড়দৌড়। এ প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল ১২ টি ঘোড়া অংশ নেয়।
মেলা পরিদর্শন শেষে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিম উল্লাহ বলেন, বড়রিয়ার মেলা এ অঞ্চলের প্রাচীনতম মেলা। হাজার হাজার মানুষের উপস্থিতি যেন নিরাপদ হয় সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি।
প্রতিনিধি/এজে