images

সারাদেশ

শেরপুরে যত ভোট পেলেন বিএসপি ও তৃণমূল বিএনপি

জেলা প্রতিনিধি

০৮ জানুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব ছানুয়ার হোসেন ছানু। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন টানা পাঁচ বারের সংসদ সদস্য আতিউর রহমান আতিক। এদিকে আতিকের পরাজয়ে টানা ২৫ বছর পর এ আসনের পটপরিবর্তন ঘটেছে।

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) থেকে এ আসনে প্রার্থী ছিলেন আবুল কালাম আযাদ। আর তৃণমূল বিএনপি থেকে ফারুক আহমেদ।

একতারা প্রতীকের আযাদ পেয়েছেন ৭৪ ভোট আর সোনালী আঁশের ফারুক পেয়েছেন ১৯২ ভোট। এ আসনে মোট ভোটার ১২ লাখ ১৭ হাজার ৭৫৯টি।

এ আসন থেকে মোট ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নৌকার প্রার্থী আতিউর রহমান আতিক ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের ছানোয়ার হোসেন ছানু ছাড়াও লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির মাহমুদুল হক মণি, বিএনএফ সমর্থিত নোঙ্গর প্রতীকের অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, কৃষক-শ্রমিক-জনতা লীগের গামছা প্রতীকের বারেক বৈদেশি, একতারা প্রতীকের বিএসপি সমর্থীত আবুল কালাম আজাদ এবং তৃণমূল বিএনপি থেকে সোনালী আঁশ প্রতীকে ফারুক হোসেন।

বিজয়ী প্রার্থী ট্রাক প্রতীকের ছানুয়ার হোসেন ছানু ভোট পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৭৫ ভোট। আর নৌকা প্রতীকের আতিউর রহমান আতিক পেয়েছন ৯৩ হাজার ৩৭ ভোট। ভোটের ব্যবধান হয়েছে ৪৩ হাজার ১০৩ ভোট।

প্রতিনিধি/এসএস