ঢাকা মেইল ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৪, ১০:০৭ পিএম
ঝালকাঠি-১ ( রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৬২৪ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ৯০টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফল পাওয়া গেছে। তাতে দেখা যায়, গোলাপ ফুল প্রতীকের জাকের পার্টির আবু বকর সিদ্দিক পেয়েছেন ১৬২৪ , ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মুহাম্মদ ফখরুল ইসলাম পেয়েছেন ৩৭০ , নৌকা প্রতীকে আওয়ামী লীগের ব্যারিষ্টার মুহাম্মদ শাহজাহান ওমর পেয়েছেন ৯৫ হাজার ৪৭৮, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মোঃএজাজুল হক পেয়েছেন ১ হাজার ২৭২ সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির জসীম উদ্দিন তালুকদার পেয়েছেন ২৮২ ভোট,ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেস মজিবর রহমান পেয়েছেন ১৪২ ভোট,ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির পেয়েছেন ৬২৫ ভোট , ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মামুন সিকদার ৯৭ ভোট।
ঝালকাঠি-১ আসনে ভোটার ২ লাখ ১২ হাজার ৮ জন । তাঁদের মধ্যে ১ লাখ ৭ হাজার ৮৬০ জন পুরুষ, ১ লাখ ৪হাজার ১৪৫ জন নারী ও ৩জন হিজড়া।
প্রতিনিধি/একেবি