জেলা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৫৩ এএম
পঞ্চগড়ে টানা ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীত ও হিমালয়ের হিমেল হাওয়ায় মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৯ টায় সারা দেশের মধ্যে আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, টানা পাঁচ দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন
এর আগে, বুধবার (৩ জানুয়ারি) ৯ টায় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার (৫ জানুয়ারি) ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, শনিবার (৬ জানুয়ারি ) ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে, বিগত কয়েকদিন থেকে ঘন কুয়াশায় আবৃত হয়ে পড়েছে চারদিক। শীতার্ত মানুষেরা তীব্র কষ্টে দিনাতিপাত করছেন। সকালে রোদের দেখা মিললেও শীতের তীব্রতায় কাজও করতে পারছেন না তারা। ফলে আয় কমেছে এসব মানুষের। কনকনে শীতে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, রোববার সকাল ৯ টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। টানা ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় প্রবল শীত অব্যাহত রয়েছে । এছাড়াও গত কয়েকদিন ধরে সকালে ও সন্ধ্যার পর ঘন কুয়াশা পড়ছে। যা সামনের দিকে কমার সম্ভাবনা রয়েছে ।
প্রতিনিধি/এমএইচএম