Dhaka Mail Logo

রাজনীতি / সারাদেশ

রাজনীতির বিষফোঁড়া বিএনপিকে মুছে ফেলতে হবে: কাদের

জেলা প্রতিনিধি

২৩ ডিসেম্বর ২০২৩, ০২:২৭ পিএম

রাজনীতিতে বিএনপি বিষফোঁড়া এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতির বিষফোঁড়া দলটিকে রাজনীতি থেকে মুছে ফেলতে হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী বাজারে গণসংযোগকালে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। এদের প্রতিহত করার একটা সুযোগ এসেছে। আগামী ৭ জানুয়ারি দলে দলে ভোট দিয়ে এই সুযোগ কাজে লাগাতে হবে।

আরও পড়ুন

বিএনপি-জামায়াত দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থমকে দিতে চায়: কাদের

 এ সময় ৭ জানুয়ারি ভোটারদের দলে দলে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে সকাল থেকে কোম্পানীগঞ্জের বসুরহাট, শান্তিরহাট, রংমালা বাজার, বাংলা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় নৌকা প্রতীকে ভোট চান। দলের স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

বিকেল তিনটায় নিজ নির্বাচনী এলাকার আরেক উপজেলা কবিরহাটে পথসভায় বক্তব্য দেবেন।

আরও পড়ুন

সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র আরও পারফেক্ট হবে: কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর পর গতকাল শুক্রবার নিজ আসনে প্রথমে এসেছেন ওবায়দুল কাদের।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। আর ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এমআর