Dhaka Mail Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত

জেলা প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম

পরীক্ষা দিয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় ফারুক হোসেন নামে এক সপ্তম শ্রেণির ছাত্র নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ভূল্লী বগুলাডাঙ্গী থেকে গড়েয়া যাওয়ার পথে তুরুকপথা নামকস্থানে এ দুঘর্টনা ঘটে।

নিহত ফারুক হোসেন গড়েয়া বদাপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে। সে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতো। 

বিষয়টি ভূল্লী থানার উপ-পরিদর্শক (এসআই) বিদ্যুৎ কুমার মজুমদার ঢাকা মেইলকে নিশ্চিত করেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই বিদ্যুৎ কুমার মজুমদার বলেন, দুপুরে মোটরসাইকেল নিয়ে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে তুরুকপথা এলাকায় অপর দিকে থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন মারা যায়। এ ঘটনায় আরও ৩ জন গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়ছে।

প্রতিনিধি/এজে