images

সারাদেশ

আন্তঃজেলা গরু চোর দলের ৭ সদস্য গ্রেফতার, ৩ লাখ টাকাসহ ৩ পিকআপ জব্দ

জেলা প্রতিনিধি

০১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জ থেকে চুরি হওয়া ৫টি গরু উদ্ধারসহ আন্তঃজেলা গরুচোর চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে গরু বিক্রির ২ লাখ ৯০ হাজার টাকা ও চুরি কাজে ব্যবহৃত ৩টি পিকআপ জব্দ করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। 

এর আগে, বৃহস্পতিবার রাতে রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন—রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার নান্দোপাড়া গ্রামেরমৃত কায়েমুদ্দিন মোল্লার ছেলে গরু চোর চক্রের মূলহোতা সাইফুল মোল্লা, কাটাখালীর মিরকামারী গ্রামের মৃত আফাল ওরফে আলালের ছেলে আলামিন ও পারভেজ আলী, মৃত কামাল হোসেনের ছেলে বেলাল হোসেন রুবেল, মুজাম আলীর ছেলে হানিবুল, রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার মৃত জনাব আলীর ছেলে শাজাহান ও হায়দার আলীর ছেলে মাসুম আলী। 

অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জানান, গত এক মাসে সদর, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় প্রায় ৩৫টি গরু চুরির ঘটনা ঘটে এবং এই ঘটনায় ৫টি মামলা দায়ের করা হয়।

প্রতিনিধি/এইচই