Dhaka Mail Logo

সারাদেশ

কারাগারে যুবলীগ নেতার মৃত্যু 

জেলা প্রতিনিধি

০৮ আগস্ট ২০২৩, ০৬:৫৯ পিএম

লালমনিরহাট জেলা কারাগারে যুবলীগ নেতা নাজমুল ইসলামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল তিনটার দিকে তার মৃত্যু হয়। তিনি ঋণ আদালতের একটি মামলায় কারাগারে ছিলেন।

নাজমুল ইসলাম হাতিবান্ধা এলাকার টংভাঙ্গা এলাকার মৃত সোলেমান গনির ছেলে এবং ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। 

লালমনিরহাটের জেল সুপার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, নাজমুল ইসলাম একটি মামলায় কারাগারে ছিলেন। আজ বিকেলে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালের দিকে নেওয়া হয়। পথিমধ্যেই বিকেল সোয়া তিনটার দিকে তার মৃত্যু হয়। মরদেহ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/একেবি