Dhaka Mail Logo

সারাদেশ

মানিকগঞ্জে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ৪ যুবক গ্রেফতার 

জেলা প্রতিনিধি

০৮ আগস্ট ২০২৩, ০২:০৭ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে ওই ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন। এ ঘটনায় রাতেই পুলিশ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার চার ব্যক্তি হলেন—উপজেলার ফলসাটিয়া গ্রামের মো. হাসান (২৭), সজীব মিয়া (২২), মোহাম্মদ রুবেল মিয়া (২৫) এবং মোহাম্মদ বিজয় মিয়া (২২)। 

এদের মধ্যে সজীব মিয়া সেনাবাহিনীর সৈনিক পদে ঢাকা ক্যান্টনমেন্টের ১৬ এসএপি-তে কর্মরত আছেন। তিনি ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন।

শিবালয় থানা-পুলিশ এবং মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে লেখাপড়া করে। গত রোববার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। স্থানীয় ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় আসার পর পূর্ব পরিচিত এক বন্ধুর সঙ্গে তার দেখা হয়। এ সময় কথা বলার এক ফাঁকে স্কুলছাত্রীকে ফলসাটিয়া এলাকায় একটি বাড়িতে নিয়ে যায় তার বন্ধু। ওই বাড়িতে একটি ঘরের ভেতর স্কুলছাত্রী ও তার বন্ধু কথা বলছিল। বেলা সাড়ে ১২টার দিকে গ্রেফতার ওই চারজন ঘরের ভেতর ঢুকে ওই ছেলেকে (ছাত্রীর বন্ধু) ঘর থেকে বের করে দেয়। পরে ওই চারজন স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেন।

বিকেল পৌনে পাঁচটার দিকে এই ঘটনা কাউকে না জানাতে হুমকিধমকি দিয়ে স্কুলছাত্রীকে ওই বাড়ি থেকে বের করে দেয়। পরবর্তীতে মেয়েটি তার মা-বাবাকে বিষয়টি জানায়। এ ঘটনায় গতকাল সোমবার রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ওই চারজনকে আসামি করে থানায় মামলা করেন।
পুলিশ রাতেই আসামি চারজনকে গ্রেফতার করে। 

ওসি শাহ নূর এ আলম বলেন, এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় চারজনকে গেফতার করা হয়েছে। প্রাথমিক চিজ্ঞাসাবাদে আসামিরা ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন। আজ মঙ্গলবার সকালে মেয়েটির স্বাস্থ্যগত পরীক্ষার জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি ও চলছে বলে জানান। 

প্রতিনিধি/এইচই