Dhaka Mail Logo

সারাদেশ

মুরগি খেতে এসে ধরা পড়লো বিশাল গুইসাপ

জেলা প্রতিনিধি

৩০ জুলাই ২০২৩, ০৫:০৩ পিএম

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় একটি বসত বাড়িতে খোপে মুরগি খেতে এসে ধরা পরেছে বিশাল আকারের একটি গুই সাপ।

রোববার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পৌর সভার ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দা এলাকায় আম বাবুর বাড়ির পাশে আল বদিরুজ্জামান মাসুদের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা গুই সাপটি ধরে দড়ি দিয়ে গাছের সাথে বেধে রেখে বন বিভাগে খবর দেয়।

আল বদিরুজ্জামান মাসুদের ছেলে হামিম বলেন, আমি বাড়িতে ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ছিলাম। তখন মুরগির খোপের পাশে আওয়াজ শুনে তাকিয়ে দেখি বিশাল আকারের একটি গুই সাপ। আমার ডাকাডাকিতে দাদী লাঠি নিয়ে এগিয়ে আসে। পরে প্রতিবেশিরা গুই সাপ টিকে ধরে ফেলে।

স্থানীয় বাসিন্দা কবির চৌধুরী বলেন, এই প্রাণীটি এলাকার মাসুদের বাড়িতে মুরগির খোপে ঢোকে। আমরা প্রাণীটি কে ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করি।

রাজবাড়ী বন বিভাগের ফরেস্ট গার্ড  আজিজুল ইসলাম জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাণীটি উদ্ধার করি।  অনেকে এই প্রাণীকে  বড় গুইসাপ বা ঘড়িয়াল বলে ডাকেন।  প্রাণীটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় প্রাকৃতিক পরিবেশে  মুক্ত করে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রতিনিধি/একেবি