Dhaka Mail Logo

সারাদেশ

টাঙ্গাইলে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

জেলা প্রতিনিধি

২৭ জুলাই ২০২৩, ১১:৪৫ এএম

টাঙ্গাইলে ট্রাকচাপায় মো. আমিনুল ইসলাম (৫১) নামের এক স্কুলশিক্ষক নিহত হ‌য়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. আমিনুল ইসলাম জেলার বাসাইল উপজেলার জসিহাটি গ্রামের মো. গনি মিয়ার ছেলে। তিনি জসিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

আমিনুল ইসলামের মামাতো ভাই আব্দুল লতিফ মঞ্জু বলেন, আমিনুল ট‌াঙ্গাইল পৌরসভার সাবালিয়া এলাকায় বসবাস কর‌তেন। আজ ভোরে মোটরসাইকেলযোগে তার গ্রামের বাড়ি জসিহাটি যাওয়ার সময় এক ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জাহিদ হাসান বলেন, নিহতের মর‌দেহ‌ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হ‌য়ে‌ছে। এছাড়া ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহ‌তের মর‌দেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টিবি