জেলা প্রতিনিধি
২০ জুলাই ২০২৩, ০৪:৪৪ পিএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পিরানটুলির ঘাটে গোসল করতে নেমে এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হলে বিকেল ৩টায় লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১টার দিগে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হন চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলের শিক্ষার্থী মো.রিফাত আলী ।
মৃত শিক্ষার্থী হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাট গ্রামের পল্লী চিকিৎসক ফারুক ডাক্তারের ছেলে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলের ৭ম শ্রেণির শিক্ষর্থী মো. রিফাত আলী(১৪)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ জানান সকাল ১১টার দিগে স্কুল শিক্ষার্থী রিফাত বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়।পরে ফায়ার সার্ভিসের একটি টিমকে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে খোঁজখুজি শুরু করেন এবং সেই সাথে স্থানীয়ারাও খোঁজাখুজি করেন। দীর্ঘসময় খোঁজাখুজির পর বিকেল ৩টায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রতিনিধি/একেবি