Dhaka Mail Logo

সারাদেশ

করোনায় মৃত্যুশূন্য মমেক

জেলা প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৯ পিএম

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় কেউ মারা যাননি। তবে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৯ জন। 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মমেকের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা মোঃ মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, হাসপাতালটির কোভিড ইউনিটে বর্তমানে ভর্তি আছেন মোট ৮২ জন। এদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩৯ জনের। ভর্তি রোগীদের মধ্যে আইসিইউতে আছেন ৭ জন। 

এছাড়া নতুন ভর্তি হয়েছেন ১১ জন এবং সুস্থ হয়ে  বাড়ি ফিরে গেছেন ১৫ জন।

এএ