images

সারাদেশ

৫ দিনের ছুটিতে বুড়িমারী স্থলবন্দর

জেলা প্রতিনিধি

২৭ জুন ২০২৩, ০৮:১২ পিএম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২৭ জুন থেকে ১ জুলাই টানা ৫ দিন বন্ধ থাকবে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। তবে দুই দেশের পাসপোর্টধারীদের যাতায়াত কার্যক্রম চলমান থাকবে।

জানা যায়, বাংলাদেশের বুড়িমারী ও ভারতের চ্যাংড়াবান্দা স্থলবন্দরের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আজ ২৭ জুন (মঙ্গলবার) থেকে ১ জুলাই (শনিবার) পযন্ত ঈদের ছুটি সকল ধরনের আমদানি-রফতানি বন্ধ থাকবে। ২ জুলাই (রোববার) থেকে যথারীতি চালু হবে বন্দরের কার্যক্রম। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

বুড়িমারী স্থলবন্দর ও ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার এ সিদ্ধান্ত উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মাঝে ছুটির পত্র বিনিময় করা হয়েছে। আগামী রোববার (২ জুলাই) যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর হাসান কবির বলেন, পবিত্র ঈদ উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীর চলাচলে আমাদের সেবা অব্যাহত থাকবে। 

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৫দিন বন্ধ থাকবে। সেই লক্ষে সকলকে চিঠি দিয়ে জানানো হয়েছে। 

প্রতিনিধি/এইচই