জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের হামলার প্রেক্ষিতে ঢাকা থেকে সৌদিগামী এখন পর্যন্ত ১৯৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজারের বেশি যাত্রী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে এ তথ্য জানানো হয়েছে।
বেবিচক জানিয়েছে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের হামলার প্রেক্ষিতে এখন পর্যন্ত ১৯৮টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এতে মোট ২৩ হাজার ৩৭৯ জন যাত্রী ভোগান্তির মুখে পড়েছেন।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ১২১টি সরাসরি (ডাইরেক্ট) এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) ২২টি এবং রিয়াদ এয়ারের ৩২টি ফ্লাইট বাতিল হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ৩০টি, সালামএয়ারের সাতটি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাই দুবাইয়ের আটটি, এয়ার ইন্ডিয়ার আটটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।
এমআইকে/এএইচ