Dhaka Mail Logo

ককপিট

২০২৭ সালে ২০ দেশের ৩০ গন্তব্যে যাবে ইউএস-বাংলার ফ্লাইট

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম

২০২৭ সালের মধ্যে বিশ্বের ২০টি দেশের ৩০টি গন্তব্যে নিয়মিত বিমান পরিচালনা করার পরিকল্পনা নিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। সফলতার সঙ্গে ১২ বছর অতিক্রম করে ১৩তম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিমান চলাচল খাতের এই সুদূরপ্রসারী লক্ষ্য ও অগ্রগতি তুলে ধরেন এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় কক্সবাজারে একটি হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

2

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৪ সালে যশোর রুটে অভ্যন্তরীণ বিমান পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করেছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স। সীমিত পরিসর থেকে শুরু করে আজ চার হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারীর নিরলস পরিশ্রমে এটি দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান পরিবহন সংস্থায় পরিণত হয়েছে।

বর্তমানে ইউএস-বাংলার বিমানবহরে রয়েছে ২৫টি আধুনিক উড়োজাহাজ, যার মধ্যে ৩টি এয়ারবাস এ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০ এবং এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ রয়েছে। এই বহর নিয়ে বর্তমানে দেশের ৬টি অভ্যন্তরীণ গন্তব্য এবং ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে প্রতিদিন প্রায় ১০০টি বিমান পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১টি ব্র্যান্ড নিউ বোয়িং

এক যুগ পেরিয়ে ১৩তম বর্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স

বিমান খাতের একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরে ইউএস-বাংলার ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে আন্তর্জাতিক রুটের বাজারের মাত্র ২৫ শতাংশ অংশীদারিত্ব পাচ্ছে ইউএস-বাংলা এবং রাষ্ট্রীয় বিমান সংস্থা। অপরদিকে বাকি প্রায় ৭৫ শতাংশ বাজার নিয়ে যাচ্ছে বিদেশি বিমান সংস্থাগুলো, যা দেশের অর্থনীতিকে স্বাবলম্বী হওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে।

লিখিত বক্তব্যে তিনি আরও জানান, স্বাধীনতার পর ইউএস-বাংলা-ই প্রথম কোনো দেশীয় বিমান সংস্থা যা চীনের কোনো গন্তব্যে, ভারতের চেন্নাই কিংবা মালদ্বীপের রাজধানী মালে-তে সরাসরি বিমান পরিচালনা করছে। এছাড়া বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অন্যতম দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী বিমান সংস্থা হিসেবে জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে ইউএস-বাংলা।

Lead

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থা হিসেবে ইউএস-বাংলা ইতিমধ্যে 'আইএটিএ' (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন) এবং 'আইওএসএ' (আইএটিএ অপারেশনাল সেফটি অডিট)-এর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। এছাড়া যাত্রীসেবায় নতুন মানদণ্ড স্থাপন করে আন্তর্জাতিক ফ্লাইটে ১৫ মিনিটের মধ্যে ব্যাগেজ হস্তান্তরের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি, যেন যাত্রীকে মালামালের জন্য অপেক্ষা করতে না হয়।

আরও পড়ুন

আগামী বছর থেকে স্বল্প খরচে হজ ফ্লাইট চালু করতে চায় ইউএস বাংলা

‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কারে ভূষিত ইউএস-বাংলা

ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন  আরও জানান, ‘নিরাপত্তা প্রথম, সেবার উৎকর্ষ, পরিচালন দক্ষতা এবং টেকসই প্রবৃদ্ধি’—এই চার নীতিকে সামনে রেখে প্রতিটি সিদ্ধান্ত ও বিনিয়োগ করা হচ্ছে। 

3

তিনি নিরাপত্তার ক্ষেত্রে আপসহীন থেকে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার মাধ্যমে ইউএস-বাংলাকে বৈশ্বিক আকাশপথে বাংলাদেশের অন্যতম শক্তিশালী ব্র্যান্ডে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে এই অর্জনের দিনে যাত্রী, সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

বিইউ/জেবি