Dhaka Mail Logo

ককপিট

শাহজালাল বিমানবন্দরে প্রবেশে মানতে হবে এই নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই ২০২৫, ০৪:০৯ পিএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৫ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে তার সঙ্গে সর্বোচ্চ দুজন সঙ্গী থাকতে পারবেন। 

যাত্রী চলাচল নির্বিঘ্ন, যানজট এড়ানো ও নিরাপত্তা জোরদারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরের দেড় কিলোমিটার ‘নীরব এলাকা' ঘোষণা

নতুন এই নিয়ম আগামী রবিবার (২৭ জুলাই) থেকে কার্যকর হবে। এই নিয়মে একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন প্রস্থান ড্রাইভওয়ে ও আগমন ক্যানোপি এলাকায় প্রবেশ করে বিদায় বা অভ্যর্থনা জানাতে পারবেন। 

বিজ্ঞপ্তিতে বিমানবন্দরে আগত সবাইকে শৃঙ্খলা মেনে চলতে এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করতে বলা হয়েছে। সবাইকে নতুন এই নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এএইচ