images

ককপিট

ফ্লাইটের কতক্ষণ আগে বিমানবন্দরে উপস্থিত হবেন?

এভিয়েশন ডেস্ক

১০ অক্টোবর ২০২৩, ০১:৩৩ পিএম

বিমান ছাড়ার সময়কে বলা হয় ফ্লাইট শিডিউল। জানলে অবাক হবেন ফ্লাইট ছাড়ার ঠিক আগ মুহূর্তে বিমানবন্দরে পৌঁছালে আপনাকে বিমানে উঠতে দেওয়া হবে না। আপনাকে বিমান আকাশে ওড়ার অনেক আগেই বন্দরে পৌঁছে আনুষ্ঠানিকতা সারতে হবে। জানুন ফ্লাইটের কতক্ষণ আগে বিমানবন্দরে পৌঁছাতে হবে। 

airport.001

ডমেস্টিক বা ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে আপনাকে সঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছাতে হবে। ফ্লাইটের অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছান। 

plane

বিমানবন্দরে পৌঁছানোর পর চেক-ইন, ফ্লাইট বোডিং পর্যন্ত অনেক সময় লাগে। তাই বাড়ি থেকে বেরোনোর আগে চেক করে নেবেন যে ফ্লাইটের সময়ে কোনো পরিবর্তন হয়েছে কিনা।

airport

বিমান বাংলাদেশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ডমেস্টিক বা অভ্যন্তরীণ ফ্লাইটের আধা ঘণ্টা আগেই চেকইন সম্পন্ন করতে হবে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে অন্তত এক ঘণ্টা আগেই চেক ইন শেষ করা হয়। 

port

এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে, প্রতিটি দেশের বিমানবন্দরেই অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে এক ঘণ্টা আগে এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে কমপক্ষে দুই ঘণ্টা আগেই বন্দরে পৌঁছাতে হয়। 

port2

বিমানবন্দরে পৌঁছেই চেক ইন করতে হয়। চেক ইনের সময় আপনার সিট নম্বর জানিয়ে দেওয়া হবে। যা মূলত বিমান ভ্রমণের টিকিট। এরপর নানা ধরনের সিকিউরিটি চেকইনের পর বিমানে উঠতে দেওয়া হয়। 

এজেড