Dhaka Mail Logo

অটোমোবাইল

শো-রুম থেকে বেরিয়েই দুর্ঘটনার কবলে আড়াই কোটির ফেরারি

অটোমোবাইল ডেস্ক

০৬ এপ্রিল ২০২২, ০৩:৪৭ পিএম

বিলাসবহুল ফেরারি গাড়ির নাম নিশ্চয়ই শুনেছেন। ভাবুন, লাল রঙা একটি ফেরারি গাড়ি কিনলেন আপনি। স্বপ্ন যেন সত্য হলো। অথচ সেই গাড়ি নিয়ে বাড়ি আর ফিরতে পারলেন না। পথেই ঘটল দুর্ঘটনা। দুমড়ে মুচড়ে গেল গাড়ি। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ইংল্যান্ডে। 

আড়াই কোটি টাকা দিয়ে কেনা ফেরারি গাড়ি শো-রুম থেকে বের হওয়ার পরেই পড়েছে দুর্ঘটনার কবলে। দামী গাড়িতে পড়েছে অসংখ্য স্ক্র্যাচ আর দাগ। ফেরারির এই হাল দেখে অবাক হচ্ছেন সবাই। 

ferrariডার্বিশায়ার রোডস পলিসিং ইউনিট নামের একটি আইডি থেকে ফেরারির গাড়ির দুটো ছবি দিয়ে টুইট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ১ এপ্রিলের ঘটনা। ড্রাইভার আজ সকালেই ফেরারি গাড়িটি কিনেছে। ২ মাইল পার হওয়ার আগেই দুর্ঘটনায় পড়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। 

ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ডার্বিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই টুইট শেয়ার করার পরই তা ভাইরাল হয়। দামি গাড়ির এমন অবস্থা দেখে অবাক হয়ে যান অনেকেই। 

অনেকে মন্তব্য করেছেন, দামী গাড়ির যত্ন নিতে জানতে হয়। কেউবা বলেছেন, গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা জরুরি। ড্রাইভারের আরও সতর্ক হওয়া উচিত ছিল।

এনএম/এজেড