অটোমোবাইল ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১১ পিএম
ভারতের মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা টিভিএস গত বছর বাজারে আনে রাইডার ১২৫। স্পোর্টস মোটরসাইকেলের মতো দেখতে এই বাইকটি এই সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একইসঙ্গে বেড়েছে বিক্রিও। ২০২৩ সালের জানুয়ারি মাসে টিভিএস রাইডারের বিক্রি বেড়েছে ১৪০ শতাংশ। রাইডার ১২৫ বাইকটির মোট ২৭ হাজার ২৩৩ ইউনিটি বিক্রি করেছে টিভিএস। যেখানে গত বছরের জানুয়ারি মাসে বিক্রি হয়েছিল মাত্র ১১ হাজার ৩৭৭ ইউনিট।
রাইডার ১২৫ বাইকের ফিচার্স
বাইকটিতে রয়েছে একক সিলিন্ডারের ১২৪.৮ সিসি ইঞ্জিন। থাকছে ৫ স্পিড গিয়ারবক্স। বাকটিতে রয়েছে দুটি রাইডিং মোড— ইকো এবং পাওয়ার। এটির ইঞ্জিন সর্বোচ্চ ১১.২ ব্রেক হর্সপাওয়ার (বিএইচপি) শক্তি এবং ১১ নিউটন-মিটার এনএম টর্ক উৎপন্ন করতে পারে।
বাইকটির জ্বালানি ধারণক্ষমতা ১০ লিটার। প্রতি লিটারে ৬৭ কিলোমিটার যেতে সক্ষম রাইডার ১২৫। এটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার।
বিশেষ ফিচার হিসেবে থাকছে এলইডি হেডলাইট, এলইডি টেললাইট। এছাড়াও রয়েছে ডিজিটাল স্পিডোমিটার, ট্রিপমিটার এবং ওডোমিটার। এটির স্মার্টএক্সকানেক্ট ভেরিয়েন্টে পাওয়া যাবে ৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, নেভিগেশন, ইউএসবি চার্জিং পোর্ট সহ একগুচ্ছ ফিচার্স। এতে রয়েছে আন্ডার সিট স্টোরেজ এবং স্প্লিট সিটের সুবিধাও।
রাইডার ১২৫ বাইকটির দাম
বাইকটি ৩টি ভেরিয়েন্টে বিক্রি হচ্ছে— ড্রাম ব্রেক, ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং স্মার্টএক্সকানেক্ট। ড্রাম ব্রেক ভেরিয়েন্টের দাম ৮৫ হাজার ৯৭৩ রুপি (এক্স-শোরুম)। ফ্রন্ট ডিস্ক ব্রেকের দাম ৯৩ হাজার ৪৮৯ রুপি (এক্স-শোরুম)। স্মার্টএক্সকানেক্ট ভেরিয়েন্টের দাম ৯৯ হাজার ৯৯০ রুপি (এক্স-শোরুম)। স্ট্রাইকিং রেড, ব্লেজিং ব্লু, উইকড ব্ল্যাক এবং ফিয়েরি ইয়েলো কালারে পাওয়া যাবে রাইডার ১২৫।
এমএইচটি