অটোমোবাইল ডেস্ক
০৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ এএম
প্রিমিয়াম অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের বাজারে বড় ধরনের চমক নিয়ে আসছে জনপ্রিয় নির্মাতা প্রতিষ্ঠান রয়েল এনফিল্ড। সম্প্রতি ইতালির মিলানে অনুষ্ঠিত আন্তর্জাতিক এক প্রদর্শনীতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে সংস্থার সর্বকালের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার মোটরসাইকেল হিমালয়ান ৭৫০।
জনপ্রিয় হিমালয়ান ৪৫০ মডেলটির ঠিক ওপরে জায়গা নেবে এই নতুন বাইকটি। আগামী ২৭ নভেম্বর, ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে এই বাইকটি ভারতে লঞ্চ হতে পারে এবং একই সঙ্গে এর সঠিক দাম ও বিভিন্ন ভ্যারিয়েন্ট সম্পর্কে বিস্তারিত ঘোষণা করা হবে। তবে তার আগেই বাইকটির সম্ভাব্য দাম নিয়ে অটোমোবাইল বাজারে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন পরিসংখ্যান ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে তুলনা করে অনুমান করা হচ্ছে যে, এই বাইকটির প্রাথমিক বা প্রারম্ভিক দাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু হতে পারে এবং এর সর্বোচ্চ বা টপ-স্পেক ভ্যারিয়েন্টের দাম পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

হিমালয়ান ৭৫০ বাইকে শক্তিশালী পারফরম্যান্সের জন্য ৭৪৩ সিসির প্যারালাল-টুইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। হিমালয়ান পরিবারের মূল অ্যাডভেঞ্চার বৈশিষ্ট্যগুলো বজায় রেখেই দীর্ঘ দূরত্বের ট্যুরিংয়ের বিষয়টিতে বিশেষ জোর দেওয়া হয়েছে, যা হাইওয়েতে আরও দুর্দান্ত অভিজ্ঞতা দেবে।
আরও পড়ুন: বাজারে এলো ডুকাটির নতুন অফ-রোড মোটরসাইকেল, দাম গাড়ির চেয়েও বেশি
আন্তর্জাতিক বাজারে কাওয়াসাকি ভার্সেস ৬৫০ এবং সুজুকি ভি-স্ট্রোম ৮০০ ডিই-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের বাইকগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে চলেছে এই নতুন মডেলটি। তবে তুলনামূলক কম দামে বাজারে আসার সম্ভাবনা থাকায় এটি ক্রেতাদের মাঝে বেশ ভালো সাড়া ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বাইকটির অ্যালয় হুইল বা ভিত্তি সংস্করণের সম্ভাব্য দাম চার লাখ পঞ্চাশ হাজার রুপি, টিউবলেস স্পোক হুইল সংস্করণের দাম চার লাখ আশি হাজার রুপি এবং জিভি অ্যাক্সেসরিজযুক্ত শীর্ষ সংস্করণের দাম পাঁচ লাখ কুড়ি হাজার রুপি হতে পারে।
বছরের শেষের দিকে অনুষ্ঠেয় বিশেষ অনুষ্ঠানে এই বাইক সম্পর্কিত সমস্ত আনুষ্ঠানিক পর্দাফাঁস করা হবে।
এজেড